তফসিলের প্রতিবাদে ‘কঠোর কর্মসূচিতে’ যাবে ইসলামী আন্দোলন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

নির্বাচন কমিশনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ‘কঠোর’ আন্দোলনে যাবে ইসলামী আন্দোলন।

বুধবার এমন ঘোষণা দিয়েছেন সংগঠনটির ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল পূর্ব সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তিনি।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, সরকারের ইচ্ছা পূরণ করার জন্য নির্বাচন কমিশন অবৈধ তফসিল ঘোষণা করতে চাইছে। সরকার এই ব্যর্থ কমিশনের মাধ্যমে নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় যেতে চায়। ইসলামী আন্দোলন এটা হতে দেবে না

তফসিল হলে বৃহস্পতিবার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণাও দেয় দলটি।

বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না উল্লেখ করে বক্তারা আরও বলেন, সম্প্রতি লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনে যা হয়েছে তাই প্রমাণ করে নির্বাচন কমিশনের অস্তিত্ব কতটুকু।

মিছিলের নেতৃত্বে দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ।

মিছিলটি বায়তুল মোকাররম থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় দিয়ে কাকরাইল হয়ে শান্তিনগরে চৌরাস্তায় গিয়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখসহ বিস্তারিত সময়সূচি জানা যাবে বুধবার সন্ধ্যায়।

বিকেলে নির্বাচন কমিশনের ২৬ তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

কেএসএইচ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন শুরু হয়েছে। এতে উপস্থিত আছেন ইসলামি আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
রাষ্ট্র মেরামতে সংস্কার চাইলেও, তার জন্য অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময় দিতে চায় না বিএনপি।
তফসিল বাতিল ও সরকার পতনের বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফার অবরোধের আগের দিন রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর পল্লবী এলাকা গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর