সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশন শুরু

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন শুরু হয়েছে। এতে উপস্থিত আছেন ইসলামি আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুম্মা নামাজের পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কনভেনশনটি শুরু হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই সারাদেশ থেকে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে বরাদ্দ দিয়েছিলো গণপূর্ত অধিদপ্তর, তা বাতিল করা হয়েছে। তারপরও শুক্রবার সেখানে সমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনটি।

বৃহস্পতিবার গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের সই করা এক চিঠিতে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতিপত্রটি বাতিল করার তথ্য জানানো হয়।

মনিরুল ইসলাম গণমাধ্যমে বলেন, এর আগে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে শুক্রবার উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ করার জন্য অনুমতি দেয়া হয়েছিলো। এখন পুলিশ থেকে যেহেতু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। এজন্য আমরা বরাদ্দপত্রের ১৩ নম্বর শর্তানুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতিপত্রটি বাতিল করেছি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার সকালে মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে আমরা তাদের সম্মেলনটি পরে করতে বলেছিলাম। তারা পরে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি।

একাত্তর/আরএ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
সেক্যুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে...
৪৭তম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার। অন্যদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। 
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর