তফসিল ঘিরে ট্রেনসহ ১২ যানবাহনে আগুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:২৫ পিএম

১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৬ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তদের হাতে ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১২টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইতথ্য জানা গেছে। 

ফায়ার সার্ভিস জানায়, তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সিটিতে কোন আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস। তবে ঢাকা বিভাগের দোহার ও টাঙ্গাইল জেলায় দুটি, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও চাপাইনবাবগঞ্জ জেলায় পাঁচটি, চট্টগ্রাম বিভাগে সদরে ও চাঁদপুর জেলায় দুটি আর সিলেট বিভাগে একটি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। 

এসব ঘটনায় দুটি বাস, দুটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা, একটি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২১ ইউনিট ও ১১৬জন জনবল কাজ করে। 

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া এলাকার নয়া বাজারে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এরপর রাত ৮টা ৪৩ মিনিটে সিলেট সদরে একটি লেগুনায়, ১০টা ৫৫ মিনিটে বগুড়ায় একটি কাভার্ডভ্যানে, ১১টায় দোহার বাজারে একটি ট্রাকে, ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের খুলশিতে দু’টি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার মহিপুরে একটি ট্রাকে, ১২টা ২৫ মিনিটে ঝালকাঠিতে একটি লেগুনায়, ১২টা ৫০ মিনিটে বগুড়ায় একটি ট্রাকে, দুপুর একটায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মিনিট্রাকে, ৩টা ২ মিনিটে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে ও রাত ৩টা ৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণার পরই রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে তফসিলকে প্রত্যাখান করে টাঙ্গাইল, বগুড়া ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি।

এআর
রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা। একই সঙ্গে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় কানাডিয়ান...
আগামী জাতীয় নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, ঘরবাড়ি, মন্দির ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে জাতীয় হিন্দু মহাজোট। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর