‎নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

আগামী জাতীয় নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, ঘরবাড়ি, মন্দির ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে জাতীয় হিন্দু মহাজোট। 

‎শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে কোনো রাজনীতির বলির পাঠা হয় সংখ্যালঘুরা। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুদের ওপর হামলার আশঙ্কা করছে সংগঠনটি। সংখ্যালঘুরা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন সেই দাবিও করেন তারা।

এছাড়াও আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন চাকরি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে।

একাত্তর/আরএ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা। একই সঙ্গে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় কানাডিয়ান...
এখন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। 
শুধু নির্বাচনই গণতন্ত্র নয়, জনগণের ক্ষমতাই গণতন্ত্র উল্লেখ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণি আসে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগেই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর