খালেদা জিয়ার উপদেষ্টা ঢালী গ্রেপ্তার

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

গাড়িতে আগুন, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার তাকে রাজধানীর বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

এর আগে বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন জানান, ঢালীকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে দুপুর দুইটায় র‍্যাব সদস্যরা ধরে নিয়ে যায়।

আতাউর রহমান ঢালী বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা ছিলেন। আশির দশকে বাম ঘরানার ছাত্র সংগঠন নিয়ে ছাত্র মৈত্রী গঠন করা হলে তিনি সাধারণ সম্পাদক হন। পরে জাতীয় রাজনীতিতে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা হন।

গত ২৮ অক্টোবরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় কয়েকটি মামলা করে পুলিশ।

ওইসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ আসামির তালিকায় আতাউর রহমান ঢালীও রয়েছেন। 

আরবি 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর