৯৯৯ -এ ফোন করে গৃহকর্মীর আকুতি ‘আমাকে বাঁচান’

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন দিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকার এক গৃহকর্মী তাকে বাঁচানোর আকুতি জানান। তিনি বলেন, ‘আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইবো। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু। আমাকে বাঁচান।’

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারীর কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ। কনস্টেবল মঞ্জুর তাৎক্ষণিকভাবে ধানমন্ডি মডেল থানায় বিষয়টি জানিয়ে ওই নারীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন। পরে ৯৯৯ ডেসপাচার এসআই আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

খবর পেয়ে ধানমন্ডি মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমি নামে ২০ বছর বয়সী গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

আনোয়ার সাত্তার বিজ্ঞপ্তিতে জানান, এ বিষয়ে উদ্ধার গৃহকর্মী এবং তার বাবা-মা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেন।

ধানমন্ডি থানা পুলিশ দলের নেতৃত্ব দেন এএসআই শামসুজ্জামান।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর