অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে টিআইবির শঙ্কা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা- তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, তফসিল ঘোষণার আগে ও পরে নির্বাচনের যে পরিবেশ থাকতে হয়, তার কিছুই এখনও দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ধানমন্ডির মাইডাস সেন্টারে  ‘গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার: টিআইবির সুপারিশমালা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘আমাদের এই ধারণা বদ্ধমূল হয়েছে যে, সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়, সেটি আমরা এবারও পাচ্ছি না। এর মাধ্যমে ক্ষমতায় কারা যাবে তা হয়তো নির্ধারণ হবে। কিন্তু ভোটের অধিকারভিত্তিক যে নির্বাচন, তা নিশ্চিত করা যাবে না। জনগণের আস্থা এ ভোটের ওপর নিশ্চিত হবে না।’

সংবাদ সম্মেলনে পুনরায় ‘না’ ভোটের প্রচলন, ইসিকে পূর্ণাঙ্গ নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়া, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করাসহ বিভিন্ন ক্ষেত্রে ৭৬টি সুপারিশ করেছে টিআইবি।

সুপারিশগুলো প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দেখেছি, আমাদের পরামর্শের ওপর ভিত্তি করে রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করে। সব প্রতিষ্ঠানের যথাযথ ভূমিকা পালনে যে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে রাজনৈতিক দল। কারণ ক্ষমতা রাজনৈতিক দলের হাতে।’

তিনি বলেন, ‘যারা ক্ষমতায় থাকেন তাদের হাতেও ক্ষমতা, যারা ক্ষমতার বাইরে থাকেন তাদের হাতেও রাজনৈতিক ক্ষমতা আছে। যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, তাদের মধ্যে যদি এই সংস্কৃতি গড়ে ওঠে, তাহলে গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে অপ্রাপ্তি আছে সেগুলো পূরণ হবে।’

 

একাত্তর/জো
সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি সম্পূর্ণ স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে ২০২৮ সালে ‌‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স’ বাংলাদেশে আয়োজন করতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের যোগ্যতা ও বিতর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা। একই সঙ্গে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় কানাডিয়ান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর