আদম তমিজী হক গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম।

ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ হলে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হবে। আর যদি সে জেনেশুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংলগ্ন কথা বলে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। আপতত তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে এসে নানা ক্ষোভ প্রকাশ ঝাড়েন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তমিজী। তার বাংলাদেশি পাসপোর্টও পুড়িয়ে ফেলেন। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সম্পর্কেও বিভিন্ন ধরনের মন্তব্য করে দলে রোষের মুখে পড়েন। আওয়ামী লীগ তাকে স্থায়ীভাবে বহিষ্কারও করে।

গত ১৫ নভেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা রকম বিরূপ মন্তব্য করেছেন তমিজী। তিনি জনশৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ, মিথ্যা আক্রমণাত্মক তথ্য-উপাত্ত প্রচারের মাধ্যমে ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি’ দিয়ে আসছেন।

তমিজী দেশে ফেরেন নভেম্বরের শুরুতে। গত ১৬ নভেম্বর তমিজীর বাসায় তল্লাশি চালাতে গিয়ে ব্যর্থ হয় র‌্যাব। সেসময় আত্মহত্যার হুমকি তিনি।

আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন।

 

কেএসএইচ
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর