বিদেশি কূটনীতিকদের সম্মানে বিজয় সন্ধ্যা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

মহান বিজয়ের মাসকে স্মরণীয় করতে শীতের সন্ধ্যায় পিঠা, গান, নৃত্য ও যাত্রাপালায় মজে উঠলেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা।

বুধবার রাজধানীর গুলশানে জাস্টিস শাহাবুদ্দিন পার্কে কূটনীতিকদের সম্মানে আয়োজন করা হয় ‘বিজয় সন্ধ্যা’। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই অনুষ্ঠান আয়োজন করে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খাবারের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি যোগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।

শীতের এই সন্ধ্যায় মুখরোচক খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন অতিথিরা। নকশি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ডাল রুটি, মালপোয়াসহ নানা পদের খাবারের আয়োজন করা হয়েছিল। ছিল ঘিয়ে ভাজা গরম রেশমি জিলাপি।

একদিকে দেশীয় খাবার অন্যদিকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব উপজীব্য করে যাত্রাপালা প্রদর্শন করা হয়।

এছাড়া অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন প্রেমা অনন্যা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চলচ্চিত্র শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট চিত্রনায়ক রিয়াজ এবং সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আকতার।

চলচ্চিত্র শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট ও চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। আমরা বাংলাদেশের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে রোমাঞ্চিত। এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক সমৃদ্ধি এবং উদযাপনের একটি সন্ধ্যা হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে। আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, খাবারগুলো তুলে ধরার চেষ্টা করছি।’

পিঠা উৎসবের পাশাপাশি বিখ্যাত শিল্পীদের নিয়ে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, মাইম ফেস্ট এবং নকশিকাঁথা নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়।

এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর