টিয়া পাখি উদ্ধারে গিয়ে দগ্ধ, একজনের মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে পড়া টিয়া উদ্ধারে গিয়ে দগ্ধ হওয়া তিনজনের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ বাকি দুইজনের একজনকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। অপরজন চিকিৎসাধীন। তারা রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার (রবিনহুড) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতেন।

নিহত মো. আতিফ ইসলাম (৩০) ঢাকার লালবাগ এলাকার বাবলা ইসলামের ছেলে।

চিকিৎসাধীন অবস্থায় আছেন রুপক (২৫)। ছাড়া পেয়েছেন তাদের গাড়ি চালক শফিকুর রহমান (৪৫)।

স্বেচ্ছাসেবী ওই সংগঠনের প্রধান আফজাল খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওই তিনজন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বৈদ্যুতিক তারের সাথে ঘুড়ির সুতায় পেঁচিয়ে যাওয়া টিয়া পাখি উদ্ধারে যায়। এসময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই দলের সদস্যরা পাখিটিকে মুক্ত করার জন্য পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে যায়। সেখান থেকে পাইপ দিয়ে তারা এটি ছোটানোর চেষ্টা করলে বিদ্যুৎপৃষ্ট হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিলো।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর