ঢামেকে রোগী আটকে টাকা দাবি করা ট্রলিম্যান আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী জিম্মি করে টাকা দাবি করা এক ট্রলিম্যানকে আটক করে পুলিশে দিয়েছে আনসার ও স্থানীয়রা।

সোমবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। আটক জাকির ঢামেকের ট্রলি বহন করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন কলাপট্টি এলাকায় লেগুনার সাথে ধাক্কা লেগে এক বৃদ্ধ (৭০) আহত হলে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এরপর রোগীটিকে ঢামেকের জরুরি বিভাগের গেট থেকে ট্রলিতে তুলে পৌঁছে দেয় দুই ট্রলিম্যান।

রোগীর সাথে আসা লেগুনার চালক আরিফুল ইসলাম রাব্বি জানান, পরীক্ষা শেষে ঢামেকের চিকিৎসক ওই বৃদ্ধকে ডেন্টাল হাসপাতালে রেফার করলে যাওয়ার সময় অভিযুক্ত দুই ট্রলি চালক বৃদ্ধকে ঘিরে ধরে টাকা ছাড়া তাকে যেতে দিবেন না বলে বিতণ্ডা শুরু করে। এরপর একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং ওই দুই ট্রলি চালককে ধাওয়া দেয়। এসময়  আলমগীর নামের একজন পালিয়ে গেলেও আরেকজনকে আটক করে আনসার ও স্থানীয়রা।

ঢামেকের আনসার কমান্ডার মো. উজ্জ্বল জানান ওই দুই ট্রলিম্যানের মধ্যে একজন ছিলেন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আলমগীর, অপরজন বহিরাগত জাকির। তারা এভাবে মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ দাবি করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। আরেকজন পালিয়েছে।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর