ঘন কুয়াশায় আবারও ঢাকায় নামতে পারেনি ১৩ ফ্লাইট

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টায় নামতে পারেনি ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট। এসময় ফ্লাইটগুলোকে ডাইভার্ট করে অন্যান্য বিমানবন্দরে অবতরণ করতে হয়।

বৃহস্পতিবার ভোররাত দুইটা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলোর অবতরণ বিঘ্নিত হয় বলে জানায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে ভোররাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩টি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো ডাইভার্ট করে কলকাতা, হায়দ্রাবাদ, সিলেট ও চট্টগ্রামের বিমানবন্দরে অবতরণ করে।

পরবর্তীতে সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরতে শুরু করে বলেও জানান তিনি।

ঘন কুয়াশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে বাধ্য হয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট । কুয়াশা কেটে গেলে আবার সিলেট ছাড়ে উড়োজাহাজগুলো।

ইউএস-বাংলার ওসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন জানান, চীন, দুবাই, দোহা, শারজাহ ও সিঙ্গাপুর থেকে ফ্লাইটগুলোর শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ঘন কুয়াশার কারণে সকাল ৭টা ৫৩ মিনিটে প্রথমটি ও সকাল ৮টা ৪০ মিনিটে শেষ ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকাল ১০টার দিকে ফ্লাইটগুলো আবার ঢাকায় যাত্রা শুরু করে বলেও জানান তিনি। 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, এর আগে মঙ্গলবারও ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে পাঁচটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

একাত্তর/জো
ঘন কুয়াশায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কুয়াশার কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন চার ঘণ্টা পর উড্ডয়ন আর রানওয়ে দেখতে না পাওয়ায়...
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে লাইনচ্যুত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।
ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রী আটক হয়েছেন। উদ্ধার স্বর্ণের বারগুলোর প্রতিটির ওজন ১ কেজি বলে জানা গেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর