ঘন কুয়াশায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩০ এএম

ঘন কুয়াশার কারণে টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, বুধবার রাত সাড়ে ৯টা থেকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এসময় মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে দুইটি ফেরি। এছাড়া পাটুরিয়ায় পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে আরও সাতটি ফেরি আটকে রাখা হয়। এতে দুর্ভোগে পড়ে নদী পারাপারের যাত্রীরা। পরে সকাল সাড়ে আটটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত সাড়ে ৯টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। 

তিনি জানান, এতে মাঝ পদ্মায় আটকে পড়ে কেরামত আলী ও শাহ পরান নামে দুইটি ফেরি। এছাড়া আরও ১২টি ফেরি উভয় ঘাটে আটকে রাখা হয়।

এদিকে, ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকে পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

 

একাত্তর/জো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
প্রবল ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। 
ঘন কুয়াশার কারণে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর