নাশকতার অভিযোগে বিএনপির নবীসহ পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:২৩ এএম

নাশকতার অভিযোগে ঢাকা মহানগর বিএনপির নেতা মোহাম্মদ নবী উল্লাহ ওরফে নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেনাপোল এক্সপ্রেসে শুক্রবার সন্ধ্যায় নাশকতার আগুনে চারজনের মৃত্যুর পরই নবীকে গ্রেপ্তারের খবর দিলো পুলিশ। নবী উল্লাহ নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, নবী ছাড়াও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে তাতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান।

৭ জনুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের দিন রাতে এই ঘটনা ঘটে।

একাত্তর/আরএ
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর