কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। 

অজ্ঞাতনামা সেই যুবকের বয়স ৩৫ বছর হতে পারে। যুবকের পরনে ছিল কালো গেঞ্জি, সুয়েটার ও নীল রঙ্গের জিন্সের প্যান্ট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই সানু মং মারমা তিনি বলেন, বুধবার সকাল দশটার দিকে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে রেললাইন দিয়ে অসতর্ক ভাবে হেঁটে  যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই যুবক। 

খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আরো জানান, মৃত ওই যুবক ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

এআর
দুর্ঘটনার কবলে পড়ে শিডিউল বিপর্যয়ে পড়েছে উত্তরবঙ্গগামী ট্রেন। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেসের অতিরিক্ত তিনটি বগি বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এই তিন কোচের যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা...
রাজধানীর কাওরানবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রেললাইনে হাঁটার সময় মোবাইলে কথা বলতে থাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর