রাজধানীতে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম

রাজধানীতে একটি আবাসিক হোটেল থেকে ব্যবসায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে মতিঝিল থানাধীন ফকিরাপুলের হোটেল তাজমহল আবাসিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল হক(৫৫) গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুতুবপুর গ্রামে।

হোটেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, ১১ জানুয়ারি সন্ধ্যায় ব্যবসায়ী নাজমুল হক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। শুক্রবার রাতেও তাকে দেখা গেছে। শনিবার সকাল থেকে তার সাড়া-শব্দ না পাওয়া যাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ চৌধুরী বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীর দেহ অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সোহাগ জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে বা স্ট্রোক করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর