উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোয় ঠিকাদারকে লাখ টাকা জরিমানা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম

বিধিবহির্ভূতভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষ হতে ওসমানী উদ্যানে অবৈধভাবে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেন। 

তাৎক্ষণিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিনে দেখে উন্মুক্তভাবে বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে এল লাখ টাকা জরিমানা করেন।

মন্ত্রীর সাথে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ গণমাধ্যমকে বলেন, বায়ুদূষণ কমাতে সারাদেশে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন সহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরবিএস
‎একটি দল দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫৩৩টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের প্লাটফর্মে উঠে যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫১২টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর