মেট্রোয় চড়ে পরিবেশ অধিদপ্তরে সাবের হোসেন 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম

মেট্রোরেলে চড়ে সচিবালয় থেকে আগারগাঁও গিয়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মেট্রো ভ্রমণে মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন কর্মকর্তারা পরিবেশমন্ত্রীর সঙ্গী হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সচিবালয় স্টেশন থেকে মেট্রোয় রওনা হন সাবের হোসেন চৌধুরী। এরপর আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে পরিবেশ অধিদপ্তরে যান।

মেট্রোরেলে ভ্রমণের সময় পরিবেশমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহণ মালিকরা পরিবেশবান্ধব পরিবহণ পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে।

মেট্রোতে ভ্রমণের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন,অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন করেন সাবের হোসেন। এসময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং জনগণকে ঝামেলা মুক্তভাবে সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। 

শনিবার থেকে পুরোদস্তুর চালু হয়েছে মেট্রোরেল সেবা। এদিন থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা থেকে রাত সাড়ে আটটা অবধি মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। 

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চলাচল শুরু করে।

আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় গত ৫ নভেম্বর। এরও একদিন আগে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এখন অফিস আওয়ারে মেট্রোরেল চলছে ১০ মিনিট পরপর এবং অফপিক আওয়ারে চলছে ১২ মিনিট পরপর।

আরবি
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর