৩০০ ফিটে ট্রাকের সাথে বাইকের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে খিলক্ষেত থানাধীন তিনশো ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা একই মোটরসাইকেলে তিনজন ছিলেন। নিহতরা হলেন বংশালের নবাব মিয়ার ছেলে মো. সজীব হোসেন (৩৫) ও  অজ্ঞাত আরেক পুরুষ যিনি ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফরিদপুর সদর উপজেলার বয়দানগর গ্রামের মোতাহারের ছেলে দ্বীন মোহাম্মদ (৩৫)। তিনি কেরানীগঞ্জের জিনজিরায় থাকেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক পৌনে চারটার দিকে এক মোটরসাইকেলে তিনজন পূর্বাচল থেকে ঢাকা আসার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। তাৎক্ষনিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবকে সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাতপরিচয় নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে থাকাকালীন ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দসহ চালক আবুল কাশেম আটক করা হয়েছে।
রাজধানীর খিলক্ষেতে ধর্ষণে অভিযুক্ত এক তরুণকে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা। আটক করে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধ জনতা। এতে থানার ওসি আশিকুর রহমানসহ কয়েকজন পুলিশ...
মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর