খিলক্ষেতে কাভার্ড ভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম

রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরূপার অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—  আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী  উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, রোববার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরুপার অদূরে কাভার্ড ভ্যানের চাপায় এক নারীসহ সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নকর্মী ঘটনাস্থলে নিহত হন। 

এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দসহ চালক আবুল কাশেম আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। 

আরবিএস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর