মাংস বিক্রেতা খলিলকে হত্যার হুমকি যে কারণে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:২৮ পিএম

প্রতিপক্ষকে ফাঁসাতে শাহজাহানপুরের আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমানকে গুলি করে হত্যার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন র‌্যাবের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ইন্টারনেট ব্যবসায়ী নুরুল হক (৬৭)। তিনি দাবি করছেন, অন্য একজনের পরামর্শে তিনি এ কাজ করেছেন।

রাজধানীর শাজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এরইমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার গভীর রাতে সাভারের আশুলিয়া এলাকা থেকে নুরুল হক ও মোহাম্মদ ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়।

এরপর রোববার এক সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বরাতে র‌্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে নুরুল হক দীর্ঘদিন ধরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় ডিশ ও ইন্টারনেট লাইনের ব্যবসা করে আসছিলেন। তার এ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সেলিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে কিছুদিন আগে সেলিমের সঙ্গে মারামারি হয় নুরুল হকের। এতে তার ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।

এ অবস্থায় ঢাকার মাংস ব্যবসায়ী খলিলকে প্রতিপক্ষ সেলিম পরিচয়ে হুমকি দিলে ডিশ ও ইন্টারনেট ব্যবসায় তার কোনও প্রতিবন্ধকতা হবে না, উল্টো সেলিম বিপদে পড়বে, এমন পরামর্শ পেয়ে হুমকি দেয় নুরুল হক। সে স্থানীয় কয়েকজন মাংস ব্যবসায়ীর কাছ থেকে খলিলের মোবাইল নম্বর সংগ্রহ করে।

১৮ জানুয়ারি নুরুল ফোন করে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং কম দামে মাংস বিক্রি না করলে খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি দেন।

হুমকি দেওয়ার সময় নিজের ব্যবসায়িক প্রতিপক্ষ সেলিমের নাম উল্লেখ করেন নুরুল। পরে তিনি একইদিন ইমনকে কল দিয়ে খলিলকে গালমন্দ করতে বলেন। এ ঘটনায় শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন খলিল। র‍্যাবের তদন্তে বেরিয়ে আসে, নুরুল ও ইমন এই হুমকি দিয়েছেন।

গত বছরের ১৯ নভেম্বর রাজধানীর শাজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিল তার ‘খলিল গোস্ত বিতান’ -এ ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করেন, যা ব্যাপক সাড়া ফেলে। পরে খলিলের দেখাদেখি আরও কিছু মাংস ব্যবসায়ী প্রতি কেজি ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু করে।

এরপর গত ২২ ডিসেম্বর ভোক্তা অধিদপ্তর, মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সম্মিলিত বৈঠক করে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়। এমন সিদ্ধান্তে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

একাত্তর/আরএ
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর