বিটিসিএলের সেবায় বিঘ্ন হলে ১৬৪০২ নম্বরে কল করার পরামর্শ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ পিএম

উন্নয়ন কাজ চলাকালীন কিংবা অন‌্য কোনো কারণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন অথবা ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে (১৬৪০২ নম্বরে) তাৎক্ষণিক যোগাযোগের জন‌্য অনুরোধ জানিয়েছে টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়।

সোমবার (২৯ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিসিএল’র কোনও গ্রাহক যাতে কোনো ধরনের হয়রানি কিংবা সরকারি এই পরিষেবা পেতে বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংশ্লিষ্টদের সতর্ক করেছেন।

এর আগে, বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় বিটিসিএলের ক‌্যাবল কাটা পড়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাণী ইয়াসমীন হাসি নামে এক গ্রাহক সামাজিক যোগাযোগমাধ‌্যম ফেসবুকে পোস্ট দেন।

পোস্টটি নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রী বিষয়টি সমাধানের ব‌্যবস্থা গ্রহণ করেন। এছাড়া অন‌্য আরও কয়েকজন গ্রাহকের একই ধরনের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন।

এআর
দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ৪০ শতাংশ পুনরায় ঠিক করা হয়েছে এবং বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে সংযোগ পাবেন বলে জানিয়েছেন দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর