রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন বেশিরভাগ গ্রাহক

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৪:০১ পিএম

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ৪০ শতাংশ পুনরায় ঠিক করা হয়েছে এবং বেশিরভাগ গ্রাহক রাতের মধ্যে সংযোগ পাবেন বলে জানিয়েছেন দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক।

আইএসপিএবি সভাপতি বুধবার গণমাধ্যমে বলেন, ‘আমরা সব লাইন চালু করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগে গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।’

এর আগে, গত ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার রাত ৯টার দিকে ‘অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়’ সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ চালু হয়।

পাঁচ দিন ইন্টারনেট না থাকায় বিদ্যুৎ ও গ্যাস বিল, অনলাইনে টাকা লেনদেন, মুঠোফোনে টাকা ভরা, অনলাইনে কেনাবেচা, ফ্রিল্যান্সিং, বিমানের টিকিট কেনা, অনলাইনভিত্তিক বিনোদনের মাধ্যম (ওটিটি, ইউটিউব প্রভৃতি) ও পড়াশোনা- সব সেবাই হয় বন্ধ রয়েছে কিংবা বিঘ্নিত হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে সমস্যায় পড়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) জানিয়েছে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে পাঁচদিনে সফটওয়্যার খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার ওপরে।

 

একাত্তর/জো
উন্নয়ন কাজ চলাকালীন কিংবা অন্য কোনো কারণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন অথবা ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে (১৬৪০২ নম্বরে) তাৎক্ষণিক...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর