নারায়ণগঞ্জে দগ্ধদের আরও একজনের মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৪০ এএম

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এখন চিকিৎসা নিচ্ছেন দুইজন।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জান্নাতি আক্তারের (১৫)। এর আগে সোমবার রহিমা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।

তারা দু’জনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নিহত জান্নাতির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

গত ২৪ জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন একই পরিবারের ওই ছয় সদস্য। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এখন চিকিৎসা নিচ্ছেন, সুখী আক্তার ও রিতু। এর মধ্যে সুখীর শরীরের ১৭ শতাংশ ও রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় একটি টিনসেটের বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় মো: সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় এখনো মৃত্যু হলো তিন জনের।
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ এর আশপাশে।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের মোল্লাপাড়ায় গ্যাস লিকেজ থেকে আগুন দগ্ধ মা-ছেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর