সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় আরো এক মৃত্যু, মোট তিন

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় এখনো মৃত্যু হলো তিন জনের।

রোববার (৯ মার্চ) সকালে রুপালি বেগম (২০) নামের ওই নারীর মৃত্যু হয় বলে জানান জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, রুপালীর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিলো।

নিহত রুপালি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঝগড়াচর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও সোহাগের স্ত্রী।

গত শনিবার সুমাইয়ার ১৮ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়।

গত সোমবার (৩ মার্চ) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনিস্টিউটে ভর্তি করে।

দগ্ধরা হলেন- হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)।

এর মধ্যে হান্নান, সুমাইয়া, রুপালি মারা গেছেন।

দগ্ধ বাকিদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

একাত্তর/আরএ
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকর জানিয়েছেন, সবার অবস্থাই...
রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো। 
ঢাকার বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয়...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় মো: সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর