পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫১

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

সড়ক-মহাসড়কে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। এ সময় জব্দ করা হয়েছে চাঁদাবাজির লক্ষাধিক টাকা।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‍্যাবের আইন ও মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নির্বাচনের আগে থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল গোয়েন্দা টিম ও বিভিন্ন ব্যাটালিয়নের একাধিক র‍্যাব টিম। এরপর অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় ৩৯ চাঁদাবাজকে আটক করে র‌্যাব-৩। বাকি ১২ জনকে গাবতলী, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় র‌্যাব-২ এর অভিযানে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা হয়।

কমান্ডার আল মঈন বলেন, গ্রেপ্তার হওয়া চাঁদাবাজরা বিভিন্ন সংগঠনের সদস্য পরিচয়ে রসিদ দিয়েও চাঁদা নিতো।

আর এদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান খন্দকার আল মঈন। বলেন, সামনে রোজার মাসে বিশেষ অভিযান চালাবে র‍্যাব।

চক্র ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ায় চাঁদাবাজ ও মজুমদারদের বিরুদ্ধে র‍্যাবের কঠোর হবে বলেও জানান খন্দকার আল মঈন। 

আরবি
কোরবানির ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাকে বা সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ তিনজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদাবাজির মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর