যেভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো প্রতারক চক্র

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে অনলাইনে এমএলএম স্কিমে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।

ডিবি প্রধান জানান, আমেরিকায় ব্যবসা আছে এমন প্রতিষ্ঠানের লোভ দেখিয়ে প্রতারকরা বিভিন্ন বয়সী যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগীরা জানান, একদল প্রতারক ইউএস কমিউনিটি ট্রেড নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে একটি ওয়েব সাইট খোলে। পরে তাদের সাথে যোগাযোগ থাকা মানুষদের ওই প্রতিষ্ঠানে বিনিয়োগের বিনিময়ে দ্বিগুণ মুনাফা দেয়ার লোভ দেখায়। সেই লোভে পড়ে একদল যুবক প্রথমে নিজেদের সঞ্চয় লগ্নি করে। পরে বাড়তি মুনাফার আশায় আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবকেও ইউএস কমিউনিটি ট্রেড নামের ঐ প্রতিষ্ঠানে বিনিয়োগ করায়।

মাস না পেরুতেই উধাও হয়ে যায় সেই প্রতিষ্ঠান। বন্ধ হয়ে যায় ‘ইউএস কমিউনিটি ট্রেড’ নামের ওয়েবসাইট ও সংশ্লিষ্টদের ফোন নম্বর।

এ ঘটনায় ডিবি পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগীরা। তদন্তে নামে ডিবি পুলিশ। সাভার থেকে আটক করা হয় অভিযুক্ত চারজনকে। জানা যায়, তারা মাত্র কয়েক মাসেই গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। 

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ‘ইউএস কমিউনিটি ট্রেড’ বিভিন্ন প্যাকেজ এবং কয়েকটি প্রজেক্টের নাম করে এক লাখ থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা নিতো।

ডিবি প্রধান জানান অতিরিক্ত মুনাফার আশায় কেউ যাতে লোভে পড়ে এমন প্রতিষ্ঠানে কোন রকম বিনিয়োগ না করেন।

গ্রেপ্তারদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান।

 

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারীত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন...
বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ার প্রস্তাব দিয়েছে মরক্কো। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উচ্চপর্যায়ের সফর সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে অঙ্গীকার...
নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এসব কয়েন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর