সংবাদ উপস্থাপকদের জন্য রাজধানীতে কর্মশালা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো সংবাদ উপস্থাপকদের "মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস" কর্মশালার গ্র্যান্ড ফিনালে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম অডিটোরিয়াম এ কর্মশালার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এনবিএ প্রেসিডেন্ট ডা. সাকলাইন রাসেলের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল হায়াত। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এনবিএ উপদেষ্টা শামসুদ্দিন হায়দার ডালিম, কাওসার মাহমুদ, মাহবুব হাসান, ডা. হাসান শাহরিয়ার কল্লোল, ভোকাল আর্টিস্ট সুমাইয়া কবির মেঘলা, সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। স্বাগত বক্তব্য দেন এনবিএ সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী।  

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম অংশে “মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস" কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া সেরা দশজন প্রতিযোগীকে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন,কর্মশালার তত্ত্বাবধায়ক এবং জুরি মেম্বার ও এনবিএ উপদেষ্টা কাওসার মাহমুদ। 

অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন “নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ” এনবিএর দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে।

ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইমতিয়াজ, চৌধুরী মেহের-এ-খোদা দীপ, নাজনীন আহমেদ, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম, ট্রেজারার নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ খন্দকার, আইন সম্পাদক পারভীন মিতু, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক তাইব অনন্ত, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রঞ্জু ইফতেখার, নির্বাহী সদস্য শরীফ উল হক, বাবলী ইয়াসমিন ও রূপা নূর উপস্থিত ছিলেন।  

“মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস” সংবাদ উপস্থাপকদের কণ্ঠস্বরের বৈচিত্র্যপূর্ণ ব্যবহারে দক্ষতা উন্নয়ন বিষয়ক দেশে প্রথম কর্মশালা। যেখানে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭৩ জন সংবাদ উপস্থাপক। 

টিভিসি, ওভিসি, ডকুমেন্টরি, কমার্শিয়াল ভয়েস ওভার এবং স্টুডিও সেশনে কীভাবে কণ্ঠের কাজ করতে হয় তা শেখানো হয় ছয় সপ্তাহব্যাপী এই কর্মশালার দশটি সেশনে। প্রশিক্ষণ প্রদান করেন দেশ সেরা ভোকাল আর্টিস্ট শারমিন লাকি, রাহবার খান, সাগর সেন, কাওসার মাহমুদ, লতিফুল মতিন মিঠু, সুমাইয়া কবির মেঘলা ও শৈব তালুকদার। 

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করে গড়ে তোলা হচ্ছে ভয়েস ব্যাংক। যা বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। ফলে এই কর্মশালার মাধ্যমে সংবাদ উপস্থাপনা ছাড়াও মিডিয়ার অন্যান্য খাতেও নিজেদের কর্মক্ষেত্র গড়ে তোলার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করে উপস্থিত শ্রোতা-দর্শনার্থীদের মুগ্ধ করেন এনবিএ পরিবারের সদস্যরা। 

এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, জয়া স্যানিটারি ন্যাপকিন, আমেরিকান ওয়েলনেস সেন্টার, বিএম ট্রাভেল এন্ড ট্যুরিজম, ম্যালিয়াস ইএনটি স্পেলাইজড হসপিটাল ও ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি।

আরবিএস
দেশের টেলিভিশন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। বৃহস্পতিবার, রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক সভায়...
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিরঝিল থানার মামলায় নতুন করে গ্রেপ্তার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মেডিয়েশন বা মধ্যস্থতা সমাজে শান্তি স্থাপনের জন্য একটি কার্যকরি পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর