ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়েছে জীবিকা ও স্বপ্ন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

আগুন শুধু ঘর-বাড়ি পোড়ায় না, পোড়ায় মানুষের জীবন, মানুষের স্বপ্নগুলোকেও করে তোলে বিবর্ণ। এক একটি আগুনের ঘটনায় জন্ম নেয় এমন সব কিছু হারানোর বহু গল্প। রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে সোমবার দুপুরে লাগা আগুনের ঘটনাও এমন সব দৃশ্যপটেই জন্ম দিয়েছে। 

আগুনে পুড়েছে ঘরবাড়ি, আরও পুড়েছে জীবিকা-স্বপ্ন। সবমিলিয়ে বস্তিবাসীর কাছে ঝিলপাড়ের এক অংশ এখন যেন এক বিবর্ণ ধ্বংসস্তূপ। বস্তির প্রায় শতাধিক  ঝুপড়ি ঘরের কোনোটিই অক্ষত নেই। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে নিম্ন আয়ের মানুষদের এই বসতি। 

ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পথে বসে বসেছে এসব ঘরের বাসিন্দারা। থাকার জায়গা, বিছানা, বাতিল তোশক, রান্নার হাড়ি পাতিলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব কিছুই আগুনে গ্রাসে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন ভুক্তভোগীরা। সামনের দিনগুলো এখন তাদের কাছে কেবলই ধুসর, অনিশ্চিত। 

ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে আসতেই, পুড়ে অঙ্গার হয়ে যায় নিম্ন আয়ের মানুষের বাসস্থান। অন্তত শতাধিক টিনের ঘর পুড়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুনে ঘরবাড়ি আর আসবাবপত্র হারিয়ে পথে বসেছে কয়েকশ’ মানুষ। কোথায় কাটবে রাত, উত্তর নেই কারো কাছে।

 

মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিটির বেশিরভাগ বাড়ি টিন ও কাঠের। একেকটি বাড়ি টিন দিয়েই তিন-চারতলা করা হয়েছে। গা ঘেঁষাঘেঁষি করে তৈরি করা এসব ঘরের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। বস্তির আশপাশের বাড়িগুলোতেও আগুন নিয়ে আতঙ্ক ছড়ায়।

সর্বস্ব পুড়ে যাওয়ায় বস্তিবাসীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। আগুনের সব হারানো শিমু আক্তারের ভাষায়, আমার ঘরের কিছুই বাঁচাতে পারিনি। আগুনে পুড়ে সব শেষ। একেবারে পথে বসে গেলাম। নিঃস্ব হয়ে গেলাম। গায়ের কাপড়টা ছাড়া আর কিছুই নেই। এখন আমি কী করব। 

ক্ষতিগ্রস্তরা বলছেন, হঠাৎ লাগা আগুন থেকে রক্ষার পাবার জন্য রান্নার হাড়িও বের করতে পারেননি তারা। পুড়েছে শিক্ষার্থীদের বইখাতা আর এসএসসি পরীক্ষা দেয়ার এডমিট কার্ডও। পুড়ে যাওয়ার পরও ধ্বংসস্তূপে কিছু অবশিষ্ট আছে কিনা, তার সন্ধানে নেমেছে ক্ষতিগ্রস্ত মানুষেরা। 

তারা বলছেন, আগুনের খবর পেয়ে বাড়িতে আসতে আসতেই সব শেষ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ষাটোর্ধ এক নারীর সব হারানোর আর্তনাদ। মাথা গোজার ঠাইও হারিয়েছেন তিনি। ফোনে স্বজনদের জানাচ্ছিলেন, আগুনে নিঃস্ব হবার কথা। তার ঘরে ছিলো খাট, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র। এক ঘণ্টায় সব পুড়ে শেষ।

আরেকজন ক্ষতিগ্রস্ত জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন লাগার খবর শুনে তাড়াতাড়ি ছুটে এসে দেখেন কিছুই নেই। দাউদাউ করে আগুন জ্বলছে। সারা জীবনের কষ্ট দিয়ে গড়া সব জিনিসপত্র ও স্বর্ণের গয়না পুড়ে ছাই হয়ে গেছে। পথের ফকির হয়ে গেছেন। শুধু মুরগির দুটি খাঁচা বের করা গেছে। 

আগুনে সব হারানো বৃদ্ধ বসু মিয়া বলেন, আমি নামাজে গিয়েছিলাম। হঠাৎ করে শুনি আগুন লেগেছে। তখন দৌড়ে এসে ঘরে ঢুকি। কিন্তু ধোঁয়ার কারণে সব অন্ধকার হয়ে যায়। মানুষজন আমাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে। লুঙ্গি, গামছা আর মোবাইল ছাড়া আমার কাছে এখন এক টাকার সম্পত্তিও নেই।

সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। এরপর সেখানে পাঠানো হয় ফায়ারের আটটি ইউনিট। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসেন ১২ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তির আগুন। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যাবে তদন্তের পর।

একাত্তর/এসি
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর