সন্ধ্যা থেকে বন্ধ থাকবে যেসব সড়কে যান চলাচল 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত ২১ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে প্রবেশে অন্তত ১৩টি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এ সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত ১৩টি ক্রসিং বন্ধ থাকবে। এসব সড়ক এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। ক্রসিংগুলো হলো— শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেইট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশিবাজার ক্রসিং ও চাঁনখারপুল ক্রসিং।

এছাড়া বকশি বাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল থেকে রমনা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং সড়ক এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যানবাহন চলাচলের বিকল্প রাস্তা বলে দেওয়া হয়েছে। সেগুলো হলো—কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং; শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড; শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং; হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং; শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং হেঁটে চলাচল করা যাবে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ি পার্কিংয়ের জন্য ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ ও নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সবাই গাড়ি রাখতে পারবেন।

এআর
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিতে...
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর