বাকপ্রতিবন্ধী নাদিম হত্যার বিচার চেয়ে মানববন্ধন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ পিএম

বাকপ্রতিবন্ধী নাদিম হোসেন (২৮) হত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার স্বজনরা। মানববন্ধনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে হত্যাকারীদের ফাঁসি দাবির পাশাপাশি মূল আসামি পিয়াসকে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান তারা। 

এর আগে গেলো ১১ জানুয়ারি ভোরে রাজধানীর সবুজবাগ থানা এলাকায় নাদিমকে হত্যা করা হয়।  

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই দিন সবুজবাগ থানা এলাকায় পিয়াস, কাউসার, রাব্বিসহ আট থেকে ১০ জন বাসাবো বালুর মাঠে বিপরীত পাশে একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে নাদিমকে নিয়ে গিয়ে মারধর করেন। নাদিম টাকা দিতে না পারলে তাকে জানে মেরে ফেলবে বলেও হুমকি দেন তারা। এসময় তারা নাদিমের স্বর্ণের চেইন, আংটি ও মোবাইল নিয়ে নেয় এবং নাদিমকে তার স্ত্রী থেকে এক লাখ টাকা নিয়ে আসতে বলেন।

নাদিম টাকা আনতে অস্বীকার করলে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের উরুতে আঘাত করা হয়। এসময় নাদিম মুখ দিয়ে শব্দ করলে আসামিরা তার মাথা বালুতে চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই মারা যান নাদিম।

পরে হত্যাকারীরা নাদিমের মরদেহ সিএনজিতে করে গুম করার চেষ্টা করেন। কিন্তু গুম করতে না পারায় নাদিমের মরদেহ ওহাব কলোনির আরবি ফাজিল মাদ্রাসার সামনে ফেলে রেখে চলে যায়। নাদিমের বোন নাসিমা খবর পেয়ে ছুটে যান কলোনিতে। সেখানে নাদিমকে খুঁজে না পেয়ে পরে জানতে পারেন, নাদিমের মরদেহ কলোনি ক্লাবের গলিতে পড়ে আছে। 

নাদিমের স্বজনরা মানববন্ধনে অভিযোগ করেন যে, হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। এর আগে হত্যাকারীরা নাদিমকে মাদক কেনাবেচার প্রস্তাব দিয়েছিলো। 

সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. নুরুল ইসলাম জানান, ওহাব কলোনি মাদ্রাসা গলি থেকে ভোর সাড়ে পাঁচটায় নাদিমের মরদেহ উদ্ধার করা হয়। তার ডান পায়ের উরুতে ধারালো অস্ত্রের গভীর আঘাতে মৃত্যু হয়েছে বলে সুরতহালে উল্লেখ করা হয়েছে। 

এদিকে গ্রেপ্তার রাব্বিসহ অজ্ঞাত অন্যান্য আসামিদের বিষয়ে থানার রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, তাদের নামে সবুজবাগসহ আশেপাশের একাধিক থানায় চাঁদাবাজি, মাদক, চুরিসহ নানা ধরনের মামলা রয়েছে। 

রিমান্ডে আসামিদের স্বীকারোক্তির পর গাজী ওরফে হৃদয় গাজীর হেফাজত থেকে একটি ১০ ইঞ্চি লম্বা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। 

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর