মালিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ পিএম

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মামুন (৪০) ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে। তিনি পরিবার নিয়ে মালিবাগের চৌধুরীপাড়ায় থাকতেন। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন মামুন।

নিহতের ছোট ভাই আব্দুল মোতালেব জানান, তিনি জেনেছেন- বিকেলে চৌধুরীপাড়ার ওই ভবনের কাজ দেখতে যান তার ভাই। এসময় ভবনের অষ্টম তলা থেকে উপরে ওঠার সময় পা পিছলে পড়ে যায় মামুন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর