কানের মধ্যে বিশেষ যন্ত্র, রেলওয়ের পরীক্ষার সময় আটক তিন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম

রেলওয়ের টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঢাকা উইংয়ের দেয়া তথ্যের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও থানা পুলিশ সমন্বয় করে ওই কেন্দ্রে অভিযান চালিয়েছে।

অভিযানে তিন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস (মাস্টারকার্ড ও ব্লুটুথ) সহ হাতেনাতে আটক করা হয়। আটক তিনজন হলেন, ভোলার চর ফ্যাশনের মো. শাহজাদা (২৭), গাইবান্ধার পলাশবাড়ীর মো. রুবেল ও মাগুরার মোহাম্মাদপুরের ছেলে মো. শিহাব।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন, একটি চক্রের সঙ্গে তারা প্রত্যেকে ১৬ লক্ষ টাকার চুক্তি করে পরীক্ষায় অবতীর্ণ হন।

বহিস্কৃত উত্তরপত্র

ইলেকট্রনিক ডিভাইসের (মাস্টার কার্ড) মাধ্যমে সিমকার্ড ব্যবহার করে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে অপর প্রান্ত থেকে উত্তরপত্রের সমাধান করে পরীক্ষার্থীকে পাঠানো হয়।

আটকদের মধ্যে শিহাবের কানের ভেতর এখনও একটি ক্ষুদ্র ম্যাগনেটিক হেয়ারিং ডিভাইস রয়েছে, যা বের করতে বিশেষ যন্ত্রের প্রয়োজন।

একাত্তর/আরএ
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ আট জনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর