বিমানবন্দরের কঠোর নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানবপাচার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম

অবৈধভাবে ইউরোপে মানব পাচারের সময় বিমানের এক কর্মী ও কুয়েত এয়ার লাইন্সের বুকিং সহকারীসহ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। ডিবি কর্মকর্তা জানান, বিমান বন্দরের সব নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দিনের পর দিন এই মানব পাচারকারীরা মোটা অংকের টাকার বিনিময়ে ইউরোপসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিলো। যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বাংলাদেশের। 

প্রতারকরা মানব পাচারের জন্য আকাশপথে সব জায়গায় নিজেদের লোক ঠিক করে রেখেছিলো যা বিস্মিত করেছে গোয়েন্দাদের। ডিবি কর্মকর্তা জানান, ইউরোপে পাঠানোর জন্য প্রতরকরা লোক সংগ্রহ করে প্রথমে তার পাসপোর্টে একটি জাল ইউরোপীয় ভিসার স্টিকার লাগাতো। পরে সেই পাসপোর্টধারীর নাম-নাম্বার ব্যবহার করে কাটা হতো বিমানের টিকিট।

যাত্রার দিন বিমানবন্দরের বোর্ডিং পার হওয়া ও এয়ারলাইন্সের সিট বরাদ্দের দায়িত্বপ্রাপ্ত লোকও থাকতো এই চক্রেরই সদস্য। অনায়াসে মিলে যেতো বিমানের সিট। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, বিমানবন্দরের বোর্ডিং পার হওয়ার সময় সংশ্লিষ্টরা দেখেন ভিসা আছে কিনা, কিন্তু জড়িতরা ভুয়া ভিসা দেখেও বোর্ডিং দিয়ে দেয়। ফলে তারা ভুয়া ভিসা নিয়েই বিমানে উঠে যায়। 

এ ডিবি কর্মকর্তা জানান, মাঝে মাঝে ট্রানজিট বন্দরে গিয়ে অনেকেই ধরা পড়তো। আবার সেখানেও পাচারকারীদের লোক থাকায় অনেকেই পৌঁছে যেতো কাঙ্ক্ষিত দেশের বিমানবন্দরে। কিন্তু ইমিগ্রেশন পার হতে গিয়ে ধরা পড়তো সকল জাল জালিয়াতি। বেশিরভাগকে সেখান থেকে ফেরত পাঠানো হলেও কেউ কেউ আইনের আশ্রয় নিয়ে থেকে যেতো পরিকল্পনা অনুযায়ী। 

ডিবি প্রধান আরও জানান, আমরা তদন্ত করছি। যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তারমধ্যে একজন আছেন বাংলাদেশ বিমানের সিকিউরিটি ম্যান। আরেকজন কুয়েত এয়ারওয়েজের বুকিং এ্যাসিস্ট্যান্ট। তাদের সাথে কথা বলে আমরা জেনেছি, এখানে এয়ারলাইন্সের সিনিয়র কর্মকর্তা, স্টেশন ম্যানেজার, সুপারভাইজার জড়িত থাকতে পারে। এসব কর্মকর্তারা জড়িত না থাকলে অনেকে কীভাবে অনায়াসে বোডিং পাশ বা টিকিট পেয়ে যায়? 

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আরো অভিযান চালানো হবে বলে জানান ডিবি প্রধান। 

 

আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল...
চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর