গ্যাস লিকেজ থেকে দুই দফা বিস্ফোরণে দগ্ধ ছয়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে দুই দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ছয় জন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা ও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহজাহানপুর থঅনার ঝিল মসজিদ এলাকার একটি বাসায় দুই দফায় লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীর শাহজাহানপুর থানার ঝিল মসজিদ এলাকার একটি বাসায় দুই দফায় লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ছয় জন দগ্ধ হয়েছেন।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান সকালে যারা দগ্ধ হয়েছেন তারা হলেন- মিন্টু মিয়া (৫০) ও বাচ্চু মিয়া (৪৫)। সন্ধ্যায় দগ্ধরা হলেন- মিন্টু মিয়ার মেয়ে মারিয়া (১৮), মনির হোসেন (৪২), দেলোয়ার হোসেন (৫৭) ও আলী আকবর (৪৫)। 

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে, বলে জানিয়েছেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। 

তিনি বলেন, সকালে তিনজন ও সন্ধ্যায় তিনজন এসেছেন তাদের মধ্যে মিন্টু হাওলাদারের ৪০ শতাংশ ও আলী আকবর ২২ শতাংশ দগ্ধ হয়েছেন, তাদেরকে ভর্তি করা হয়েছে। মোঃ দেলোয়ারের ৮ শতাংশ দগ্ধ হয়, তাকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মারিয়া ইসরাত দগ্ধ হয়েছেন ৩ শতাংশ, মনিরের ১ শতাংশ এবং বাচ্চুর ৬ শতাংশ দগ্ধ হয়। 

একাত্তর/এসি
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি বাসায় এসি’র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো ঘটেছে। অন্যদিকে মিরপুরের পল্লবীর সাগুপ্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর