অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুশফিকুর আর নেই

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব টিকেএম মুশফিকুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

মুশফিকের শ্যালক মারুফ মোহাম্মদ শামসুল কবীর জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুশফিকুরের পথম জানাজার নামাজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের মা-বাবা যশোর থেকে রওনা হয়েছেন। তারা এলে রায়ের বাজারে মুশফিকুরের মরদেহ দাফন করা হবে।

মুশফিক দুই কন্যা সন্তানের জনক ছিলেন বলেও জানান শামসুল কবীর। 

একাত্তর/এসি
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর