উন্নত বিশ্বের আদলে বাংলাদেশেও মেট্রোরেল ব্র্যান্ডিং শুরু

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম

উন্নত বিশ্বের আদলে বাংলাদেশেও শুরু হলো মেট্রোরেল ব্র্যান্ডিংয়ের কাজ। বিজ্ঞাপনী সংস্থা মাত্রার সহযোগিতায় তথ্যসমৃদ্ধ ও নান্দনিক বিজ্ঞাপন মুগ্ধ করছে মেট্রোরেল যাত্রীদের। ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন সেবার নান্দনিক উপস্থাপনে, রীতিমতো উৎসবের আমেজ পাচ্ছেন যাত্রীরা।

আরিফ হোসেন। মতিঝিল স্টেশনে মেট্রোরেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মিনিট পাঁচেক ধরে। গভীর মনোযোগ দেখছেন বিজ্ঞাপন। পড়ছেন বিজ্ঞাপনের লেখা ও সেবা সংক্রান্ত তথ্যগুলো। উন্নত দেশগুলোর মতন এমন সুশৃঙ্খল বিজ্ঞাপনে তিনি মুগ্ধ। 

আরিফের মতো মেট্রোরেলের লাখো যাত্রীর চোখে পড়ছে বিজ্ঞাপনগুলো। মেট্রোরেলের ১৬টি স্টেশনের দুই পাশের ৩২টি প্লাটফর্মে নিরাপত্তা বেষ্টনী বা স্ক্রিন ডোর ব্র্যান্ডিং এর কাজ শুরু করেছে মাত্রা। দু'টি ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়ে এসব ডোর ব্র্যান্ডিং বিজ্ঞাপন প্রচারের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে।

প্লাটফর্ম স্ক্রিন ডোর ব্র্যান্ডি-এ মাত্রাকে সহযোগিতা করছে ডাচ বাংলা ব্যাংক। সবকটি মেট্রো স্টেশনের প্রতিটি প্লাটফর্মের প্রতিটি স্ক্রিন ডোরে দেখা যাবে ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন সেবা যেমন কোর ব্যাংকিং, রকেট, নেক্সাস পে, হোম লোন, এজেন্ট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন। 

ডিজাইনের ক্ষেত্রে লেখা ও আঁকায় আনা হয়েছে শৈল্পিক উপস্থাপন। অধিকাংশ ক্ষেত্রে মেট্রোরেলের সুবিধার সাথে ডাচ বাংলা ব্যাংকের সুবিধারও যে মিল রয়েছে সেটি তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনে। 

 

আরবিএস
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর