রাজধানীর অবৈধ সব রেস্টুরেন্টে অভিযান চলবে

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:১০ পিএম

রাজধানীতে তদারকি সংস্থার চোখ ফাঁকি দিয়ে গড়ে ওঠা অবৈধ সব রেস্টুরেন্টে অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত আইজিপি ড. খন্দকার মহিদ উদ্দিন। আর রেস্টুরেন্টগুলোর অনুমতি ও তদারকি সংস্থা নিয়ম মাফিক কাজ করছে কিনা সেই বিষয়গুলো আমলে নেয়ার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর পর রোববার থেকে রাজধানীজুড়ে একযোগে অভিযানে নেমেছে পুলিশ, সিটি কর্পোরেশন ও রাজউক।

সোমবার দ্বিতীয় দিনের অভিযানে সাতমসজিদ রোডের টুইন পিক টাওয়ার নামের একটি বহুতল ভবনের ১৪টি রেস্টুরেন্ট। অভিযানে এ ছাড়াও বন্ধ করা হয়েছে একই সড়কে থাকা বিভিন্ন ভবনের সবগুলো বুফে রেস্টুরেন্ট।

প্রতিষ্ঠানগুলোর অনুমোদন, জরুরি সিঁড়ি, গ্যাসের ব্যবহার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগে ব্যবস্থা নেয়া হয়।

ডিএমপির অতিরিক্ত আইজিপি ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, তদন্তে রেস্টুরেন্ট পরিচালনায় মালিকদের গাফিলতির বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি যে তদারকি সংস্থাগুলো রয়েছে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ডিবির গোয়েন্দা নিয়ম মেনে না চলা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ডিবি ছায়া তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, ট্রেড লাইসেন্স, অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা যথাযথ মানা হচ্ছে কিনা আমরা খতিয়ে দেখবো।

এ বিষয়ে পুলিশের আইনি ক্ষমতা না থাকলেও যেসব রেস্টুরেন্ট নিয়ম মেনে চলবে না তাদের বিদ্যমান আইনেই শাস্তির আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের তদারকি সংস্থার নজরদারির প্রতি গুরুত্ব দেন এই কর্মকর্তারা।

সম্প্রতি রাজধানী বেইলি রোডের একটি আবাসিক ভবনে গড়ে ওঠা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু পর দেশব্যাপী- আবাসিক ভবনে বাণিজ্যিকভাবে রেস্তোরাঁ গড়ে ওঠার বিষয়টি আলোচনায় আসে। পুলিশ আগুনের ওই ঘটনার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ রেস্টুরেন্টের বিরুদ্ধে চালাচ্ছে।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। দগ্ধ হয়েছেন আরও ১১ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট জন শিশু ছিলেন।

 

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর