ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা ইস্ট জোন, ঢাকা সাউথ জোন ও ঢাকার পাঁচটি করপোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন মঙ্গলবার (৫ মার্চ) যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম. হাবিবুল্লাহ, এফসিএসও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান।

ঢাকা ইস্ট জোন প্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোন প্রধান সিকদার মো. শিহাবুদ্দীন। ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখা প্রধান মো. মাহবুব-এ আলম।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, পাঁচ করপোরেট শাখাসহ দুই জোনের অধীন শাখাসমূহের প্রধান, উপশাখা ইনচার্জ ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরবিএস
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ‘সচেতন গ্রাহক ফোরাম’। চাকরি পুনর্বহালের দাবি এবং ব্যাংকটিকে...
ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করছে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত হয়েছে প্রাণী ও প্রাণের মিলন মেলা। 
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনায় ব্যাংকের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর