১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন নূরের নবী রাজু

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৮:৫৭ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নূরের নবী ভূইয়াঁ রাজু। আজ ৯ মার্চ অনুষ্ঠিত ওয়ার্ডটির কাউন্সিলর পদে উপনির্বাচনে নূরের নবী ভূইয়াঁ রেডিও প্রতীকে ৩৩৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিদুল হক। তিনি ঘুড়ি প্রতীকে পেয়েছেন ১২৩৭ ভোট।

দক্ষিণ সিটির ১১ নম্বর ওয়ার্ডটি শাহজাহানপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত। এখানে আজকের উপনির্বাচনে প্রার্থী ছিলেন মোট ৭ জন।

নূরের নবী রাজু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক। তিনি পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসেন। ২০ বছরেরও বেশি সময় ধরে শাহজাহানপুর-মতিঝিল এলাকায় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত আছেন তিনি। এছাড়া ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য তিনি।

ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ও ঠিকাদার রাজু এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। তিনি নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। করোনা মহামারির সময় তিনি ব্যক্তি উদ্যোগে হাজারো মানুষকে খাদ্য সহায়তা দেন।

কাউন্সিলর নির্বাচিত করায় নূরের নবী রাজু শাহজাহানপুর এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি যেকোনো প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এআর
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের এলাকায় থাকা ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা ১৮ দিনের মতো রাজধানীর গুলিস্তানের নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর