সবুজবাগে দুর্বৃত্তদের গুলিতে ডাম্পট্রাক চালক গুলিবিদ্ধ

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম

রাজধানীর সবুজবাগে দুর্বৃত্তরা গুলি করে একটি মাটিটানা ডাম্পট্রাকের চালককে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আমুলিয়া রোড বাইদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ডাম্পট্রাকের চালক মো. আলম (৪৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নওগাঁ সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজ প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি নন্দীপাড়া ৫ নং রোড লকিতলায় বাড়ি ভাড়া করে থাকেন।

ডাম্পট্রাকের মালিক গোলাম ফারুক জানান, ভোররাতে মালিবাগ এলাকা থেকে মাটি বহন করে বাইদ্দা এলাকায় মাটি ফেলতে যাচ্ছিলেন তারা। সেখানে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকের গ্লাসে ঢিল ছুড়ে তা ভেঙে ফেলে। পরে তারা বলে ট্রাক থেকে না নামলে গুলি করে মেরে ফেলবে। সেসময় তিনিসহ ট্রাকচালক আলম নেমে দৌড় দেন। তখন পিছন থেকে দুর্বৃত্তরা গুলি করে। এতে আলমের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগে তিনি আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আহত ট্রাকচালককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানীর সবুজবাগ এলাকার মানিকনগর ক্রসিংয়ে একটি রিকশা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক মতিঝিল বিভাগ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের সবুজবাগ থানার মানিকদিয়া কাঠেরপুল রাস্তাটি কেটে রাখা হয়েছে দুই মাসেরও বেশি সময় ধরে। সেখানে হাঁটাচলার ন্যূনতম জায়গাও রাখা হয়নি।
রাজধানীর সবুজবাগের বেগুনবাড়ি গ্রিন মডেল টাউন এলাকায় এক ব্যাটারিচালিত রিকশাচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর