রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

রাজধানীর সবুজবাগের বেগুনবাড়ি গ্রিন মডেল টাউন এলাকায় এক ব্যাটারিচালিত রিকশাচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত বিধান মণ্ডল (১৯) ঢাকার ডেমরার কাইয়েত পাড়ার বাসিন্দা। তিনি ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম মহাদেব মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।

মৃতের খালাতো ভাই সুজন মণ্ডল জানান, রোববার সন্ধ্যায় সুজন তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। পরে রাতে আর তিনি ফেরেননি। পুলিশ সংবাদ দিলে থানায় গিয়ে তার মরদেহ দেখা যায়। রিকশাটিও পাওয়া যায়নি।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু জানান, রোববার দিনগত রাত সোয়া বারোটার দিকে সবুজবাগ থানাধীন বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ই-ব্লকের ১২নং রোডে গলার রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দেহটি সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের জন্য বিধান মণ্ডলকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানীর সবুজবাগ এলাকার মানিকনগর ক্রসিংয়ে একটি রিকশা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক মতিঝিল বিভাগ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের সবুজবাগ থানার মানিকদিয়া কাঠেরপুল রাস্তাটি কেটে রাখা হয়েছে দুই মাসেরও বেশি সময় ধরে। সেখানে হাঁটাচলার ন্যূনতম জায়গাও রাখা হয়নি।
রাজধানীর সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন তিনজন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর