সবুজবাগের কাঠেরপুল সড়কে অন্তহীন দুর্ভোগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের সবুজবাগ থানার মানিকদিয়া কাঠেরপুল রাস্তাটি কেটে রাখা হয়েছে দুই মাসেরও বেশি সময় ধরে। সেখানে হাঁটাচলার ন্যূনতম জায়গাও রাখা হয়নি।

রাস্তার পাশের দোকানের ভেতর দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। প্রতিদিনই খুঁড়ে রাখা গর্তে পড়ে আহত হচ্ছে মানুষ। চলাচলের একমাত্র সড়কটি এভাবে কেটে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

দক্ষিণগাঁও মানিকদিয়া কাঠেরপুল ব্রিজ থেকে সবুজবাগ থানা ও বাসাবো বৌদ্ধমন্দির যাওয়ার একমাত্র রাস্তা এটি। পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে এভাবেই কেটে ফেলে রাখা হয়েছে রাস্তাটি।

রাস্তাটি এমন ভাবে কাটা হয়েছে যে তার পাশ দিয়ে হাঁটা চলার কোন উপায় নেই। বাধ্য হয়ে আশপাশের দোকানপাট কিংবা এলাকাবাসীর বাড়ির ভেতর দিয়েই যাতায়াত করতে হচ্ছে মানুষকে।

এতে বন্ধ হয়ে গেছে রাস্তার পাশের অনেক দোকান পাট। যারা আছেন তারা চিন্তা করছেন ব্যবসা গুটিয়ে নেয়ার। অন্যদিকে এলাকার বাড়ি মালিকরাও খুঁজে পাচ্ছেন না ভাড়াটে।

রাস্তাটির সংস্কার কাজ চলমান। তবে ধীরগতির নির্ধারিত সময়ে শেষ হবে না বলেই মনে করছে এলাকাবাসী। ফলে ৮ মাসের কাজ দুই বছরেও শেষ হবে কিনা তা নিয়েই শঙ্কা।

এলাকার মানুষ দূরে থাক, যে শ্রমিকরা এখানে কাজ করছেন তারাও কখনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তাকে তদারকি করতে দেখেননি।

রাস্তাটির কাজের মান নিয়েও বিস্তর প্রশ্ন আছে এলাকাবাসীর। তারা বলছেন, গোঁজামিল দিয়ে কাজ শেষ করা হলে আগামীতে দুর্ভোগ বাড়বে। পাশাপাশি দুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান তারা।

 

এআরএস
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
‎একটি দল দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
রাজধানীতে জলাবদ্ধতার জন্য দায়ী ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে বর্ষা মৌসুমের আগেই আগামী এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি বক্স কালভার্ট পরিষ্কারের বিশেষ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর