রাজধানীর হাজারীবাগে বাসা থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজিয়া (১৩) বরিশাল জেলার পাতার হাট কাজিরচর গ্রামের মিলন চৌকিদারের মেয়ে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা রহমান জানান, শনিবার দিনগত রাতে কালু নগরের আবুল কালামের বাড়ির একটি খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের জিহ্বা কামড়ানো ছিলো। এছাড়া গলায় ও নাভির ওপর দাগ দেখা গেছে।
নিহতের মামা রিপন ব্যাপারী জানান, রাজিয়ার বাবা মিলন চৌকিদারের সাথে তার মা সায়েদা বেগমের ডিভোর্সের পর থেকে তিনি তাদের কাছেই থাকতেন। একটি মাদ্রাসায় পড়াশোনা করতো রাজিয়া।
পুলিশ বলছে, ঘটনার বিস্তারিত জানতে প্রয়োজনীয় নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।
নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু