ডেমরার আগুন নিয়ন্ত্রণে, ধসে পড়তে পারে ভবন

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:৪৮ এএম

প্রায় সাড়ে নয় ঘণ্টা চেষ্টায় ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার মোল্লা কটেজ ভবনটির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, তবে যেকোনো সময় ওই ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ক্রীড়া সামগ্রীর ওই গুদামে আগুন লাগে। প্রথমে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার থেকে ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে।

পরে আরও পাঁচটি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালায় এবং সকাল সোয়া নয়টার দিকে নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নির্বাপণ হতে আরো সময় লাগবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।  

গোডাউনে মালামাল গাদাগাদি করে রাখার কারণে ভেতরে প্রবেশ করতে না পারায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসদের সদস্যদের।

পরে ভবনটির জানালার গ্লাস এবং গ্রিল কেটে ধীরে ধীরে ভবনের ভেতরে প্রবেশ করেন তারা।

দমকল কর্মীরা বলছেন, আগুন লাগা ভবনটিতে ছিলো না বের হওয়ার কোনো বিকল্প সিঁড়ি। পানির স্বল্পতায় ডোবা এবং ড্রেনের পানি দিয়ে আগুন নির্বাপণের চেষ্টা করে ফায়ার সার্ভিস। 

আর আগুন লাগা ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই ওই ভবন নির্মাণ ও ব্যবহার করা হচ্ছিলো। কোনো জায়গা ছিলো না, তাই আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে।

আর মোল্লা কটেজ আবাসিক না বাণিজ্যিক তাও নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা। বলেন, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে তদন্তের পর।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। 

আরবি
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ হওয়া ফায়ার ফাইটার নুরুল হুদাও মারা গেছেন। এ ঘটনায় এ নিয়ে মৃত্যু হলো দুই জনের। বাকি দুই জনের অবস্থাও গুরুতর।
রাজধানীর পুরানা পল্টন এলাকার সাব্বির টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর