পুরানা পল্টনের বহুতল ভবনে আগুন

আপডেট : ০৩ মে ২০২৫, ১১:০২ পিএম

রাজধানীর পুরানা পল্টন এলাকার সাব্বির টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মিনিট দশেক সময়ের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বহুতল এ ভবনের কয়েকটি ফ্লোরে আবাসিক হোটেল রয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে।

ফেসবুকে আগুনের লাইভ কয়েকটি ভিডিওতে ভবনটির উপরের দিকে আগুন জ্বলতে দেখা গেছে।

তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের সংবাদও জানা সম্ভব হয়নি।

একাত্তর/আরএ
রাজধানীর তুরাগে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
রাজধানীর বংশালে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঘটা এই আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর