‘বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয়’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৫:৩১ পিএম

অর্থনৈতিক, রাজনৈতিক এবং শাসনব্যবস্থা বিনির্মাণে ‘বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয়: জাতীয় সপ্তবার্ষিক কর্মপরিকল্পনার একটি প্রস্তাবিত রূপরেখা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

সোমবার বইটির প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটির প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বললেন, অজস্র প্রতিকূলতা সত্ত্বেও ৫২ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন ঈর্ষণীয়। তবুও আত্মতুষ্ট না থেকে বাংলাদেশকে তার জন্মকালীন অঙ্গীকারের পথে, মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বপ্নে অগ্রসর করতে অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শিক্ষা এবং স্বাস্থ্যসহ আরও কিছু খাতে সংস্কার অনিবার্য।

তিনি বলেন, খুব শক্তভাবে বলতে চাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মধ্যস্বত্ত্বভোগী। তাদের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছিল। তাদের কারণে এখন দেশের ধন-সম্পদ বছরে ৭০০ কোটি মার্কিন ডলার বিদেশে চলে যায়।

এদিকে ফরাসউদ্দিনের গ্রন্থকে এক কথায় সুশাসনের নির্দেশিক উল্লেখ করে সিনিয়র সাংবাদিক একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু বলেন বলেন, এ মাটির সমাধান শুধুমাত্র মুজিববাদে। কিন্তু দুঃখজনক এখন জাতির জনকের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর যে দর্শনগুলো ছিল ফরাসউদ্দিনের বইয়ে সেভাবেই আছে। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বঙ্গবন্ধু বিদেশিদের কাছ থেকে আমাদের জ্বালানি ক্ষেত্রগুলো কিনে নিয়েছিলেন। সেটাই আমাদের জ্বালানি নিরাপত্তার ভিত্তি। এর ওপর ভর করেই কিন্তু আমার ৫০ বছর চলেছি। সেই ৫০ বছর থেকে গত ১০ বছরে এই ঘাটতিটা বড় আকারে দেখা দিয়েছে। যখন আমরা এলনজি আমদানি শুরু করলাম, তখন সেই আমদানি নির্ভরতার পাশাপাশি বায়োগ্যাস, নবায়ণযোগ্য সোলার কিংবা আমাদের নিজস্ব উত্তোলনে যে রোডটা দেওয়ার কথা ছিল গত ১০/১৫ বছরে আমরা তা দেই নাই। ওই যে ৫০ বছরের জ্বালানি নিরাপত্তা এখন ভাঙ্গুর হয়ে পড়েছে।  

সিপিডির সম্মাননীয় ফেলো রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান অবশ্য বলেন, যোগ্য লোকদের যোগ্য জায়ঘায় বসাতে না পারলে কাঙ্খিত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সরকার অনেক পলিসি হাতে নেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যায় না। আবার স্বাধীনভাবে কাজ করতে চাইলেও অনেকের চাকরি চলে যায়। এভাবেই কাক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়। 

তিনি বলেন, অনেকগুলো জিনিস আমরা বাহির থেকে বলছি, কিন্তু সেগুলো নিয়ে সরকার কিছু করছেনা। আবার অনেক ব্যাপারে সরকারও বলছে করবো, কিন্তু পরে হচ্ছে না।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল বায়েস বলেন, দেশের অতীতের সাফল্য উজ্জ্বল। কিন্তু এটি অতিউজ্জ্বল হতে পারতো। 

 

একাত্তর/এসি
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর