ঈদযাত্রায় মাথা ব্যথার কারণ হতে পারে বাবুবাজার সড়ক

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১১:১৪ এএম

এবারের ঈদ যাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তির কারণ হতে পারে রাজধানীর পুরনো ঢাকার বাবুবাজার সড়ক। ঢাকা শহরের আশেপাশে অন্যান্য সড়কেও একই রকম অবস্থা। সরেজমিনে এসব সড়ক ঘুরে দেখা গেছে, বেশিরভাগ এলাকায় খোড়াখুড়ি শেষ হচ্ছে না, চলছে ড্রেন নির্মাণের কাজ।

যাত্রীরা বলছেন, ঈদের আগে কাজ শেষ না হলে, ঈদের ছুটিতে যাত্রায় ঢাকা থেকে বের হওয়ার মুখে মানুষ চরম ভোগান্তিতে পড়বেন। তারা জানান, কিছুদিন আগেই পোস্তগোল সেতু মেরামতের সময়ই বিকল্প রাস্তা হিসেবে প্রতিদিনের চাপই সামাল দিতে পারেনি বাবুবাজার ব্রিজ, ঈদের সময় কি করে দিবে?

 উপর দিয়ে প্রায় ২২ জেলার যানবাহন চলাচল করছে। ফলে এই এলাকায় তীব্র যানজট দেখা দিচ্ছে

অথচ আর কয়েক দিন পরেই ঈদের ছুটি শুরু হবে। দক্ষিণাঞ্চের মানুষের চলাচলের পথ পোস্তগোলা সেতু (বুড়িগঙ্গা প্রথম সেতু) ও বাবুবাজার সেতু (বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু)। কিন্ত নয়াবাজার ও বাবুবাজার সড়কটিতে প্রায় এক বছর ধরেই চলছে খোঁড়াখুঁড়ি। সড়কের প্রায় অর্ধেক জুড়ে চলা ড্রেন নির্মাণের কাজ শেষই হয় না।

রাস্তা জুড়ে রাখা হয়েছে ইট, বালু, সুরকি। আছে বড় বড় গর্ত। সুয়ারেজ পাইপও রাখা হয়েছে রাস্তার উপর। সরু রাস্তায় এক লাইনে কোন মতে চলছে যানবাহন। এতে বাবুবাজার সেতুর দক্ষিণ প্রান্ত থেকে নাজিরেরবাগ এলাকা পর্যন্ত তীব্র যানজট থাকছে। এর মূলে নয়াবাজার এলাকার রাস্তার সংস্কার কাজ শেষ না হওয়া।

ঈদের ছুটিতে এই পথে যানবাহনের চলাচল আরও বাড়বে। পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ চলাচল করায় এই সড়কে স্বাভাবিকভাবে চাপ বাড়বে। কিন্তু বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ওঠার আগের পুরনো ঢাকার যানজট ভোগাবে বলেই মনে করছেন, এই পথে যানবাহন চালানো চালকরা।

শুধু তাই নয়, ভাঙ্গাচুড়া রাস্তায় রিক্সা ভ্যান চালাতে গিয়ে বিপাকে পড়ছে চালকরা। তাদের প্রশ্ন সড়কের এই কাজ কি মাসের পর মাস ধরে চলতেই থাকবে? কিছু অংশে কাজ শেষ হলেও সেই রাস্তা আর মেরামত করা হয়নি। তাই ভোগান্তিতে পড়ছেন গাড়ি চালকরা। পুরো এলাকাজুড়ে যেনো ধুলার রাজত্ব।

সাধারণত উন্নয়ন কাজে পরিবেশ দূষণ ঠেকাতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা বরাদ্দ থাকলেও, কোন ব্যবস্থাই নেয়া হয় না। এমনকি দুর্ঘটনা ঠেকাতে রাখা হয় না নিরাপত্তামূলক কোন ব্যবস্থা।

এআর
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
সহপাঠী হত্যার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দিয়েছে তীব্র যানজট।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর