ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তির শঙ্কা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১১:২২ এএম

ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়ক উন্নয়ন, সংস্কার ও সেতু মেরামতের কাজ চলছে। তাই ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও যানবাহন চালকরা। তবে জেলা ও পুলিশ প্রশাসন বলছে, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। 

ঢাকা-পাটুরিয়া মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করেন। ঈদের আগে এ সড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। ঈদের আর কয়েকদিন মাত্র বাকি থাকলেও এই মহাসড়কের বিভিন্ন জায়গায় চলছে সংস্কার ও সেতু মেরামতের কাজ। সংস্কার কাজ চলা এলাকায় যানবাহনগুলোকে চলতে হচ্ছে এক লেনে। এ কারণে তৈরি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

যাত্রী ও যানবাহন চালকরা বলছেন, কয়েকদিনের মধ্যেই ঈদযাত্রায় যানবাহনের চাপ আরও বাড়বে। সংস্কার কাজ দ্রুত শেষ না হলে দুর্ভোগ বাড়বে ঘরমুখো মানুষের।

এদিকে, সড়কে উন্নয়ন ও সংস্কার কাজ কবে নাগাদ শেষ হবে- এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

তবে জেলা প্রশাসক বলছেন, ঈদের সপ্তাহ খানেক আগেই সড়কের কাজ শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে। 

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই ঘরমুখো মানুষ বাড়ি ফিরবেন। তার আগেও জরুরি ভিত্তিতে এ কাগগুলো করার নির্দেশনা দিয়েছি। আশা করি আগেই কাজ শেষ হবে।

তবে ঈদযাত্রা নিরাপদ করতে ও যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে ১২০০ পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, যাত্রীরা যাতে নিরাপদে যেতে পারেন, এ জন্য সড়ককে নিরাপদে রাখার জন্য যা কিছু করার আমরা তা করেছি।

এদিকে, নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরির সংখ্যা বাড়ানোসহ সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ।

আরবিএস
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর