চট্টগ্রামের সবচেয়ে সুন্দর সড়কের গাছ কেটে ফেলার পরিকল্পনা!

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য নগরীর সবচেয়ে সুন্দর সড়কে শতাধিক গাছ কাটার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। গাছ কাটতে বন বিভাগ অনুমতি দিলেও এখনও অনুমতি দেয়নি ভূমির মালিক রেলওয়ে। এদিকে সড়কের গাছ কাটার বিরোধিতা করছে পরিবেশকর্মী ও নগরবাসী। 

চট্টগ্রামে টাইগারপাস থেকে পলোগ্রাউন্ড পর্যন্ত সবুজে ঢাকা সড়কের একটি অংশ গেছে পাহাড় ঘেঁষে ওপর দিয়ে। আরেকটি অংশ পাহাড়ের পাদদেশে। মধ্যবর্তী পাহাড়ি ঢালে শতবর্ষীসহ নানান প্রজাতির ছোট-বড় গাছ। এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য শতাধিক গাছ কাটবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।

তবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই এলাকায় শতবর্ষী গাছ কেটে র‍্যাম্প নির্মাণের বিরোধিতা করছেন পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা। 

নগরীর সবচেয়ে সুন্দর সড়কের সৌন্দর্যহানি ও পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়, বলছেন নগর পরিকল্পনাবিদরা। প্রয়োজনে নকশা বা স্থান পরিবর্তন করে র‍্যাম্প নির্মাণের পরামর্শ তাদের। 

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার বলেন, কথা বললেই বলে প্রধানমন্ত্রীর প্রকল্প। জনগণের আকাঙ্ক্ষার সাথে যখন প্রধানমন্ত্রীর প্রকল্পের সংগতি দেখা দেয়, তখন জনগণের সাথে প্রধানমন্ত্রীর দূরত্ব বেড়ে যায়। প্রধানমন্ত্রীর সাথে জনগণের দূরত্ব যারা বাড়াচ্ছে আমি প্রধানমন্ত্রীর কাছে তাদের বিচার কামনা করছি। 

এ বিষয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজী হননি প্রকল্প পরিচালক। অবশ্য কিছু গাছ কাটার কথা স্বীকার করলেও প্রয়োজনে নকশা পরিবর্তনের জানান সিডিএ'র প্রধান প্রকৌশলী।

সিডিএ'র প্রধান প্রকৌশলী  কাজী হাসান বিন শামস বলেন, শতবর্ষী গাছ কাটবো না। শতবর্ষী গাছ এখান পড়ছে না, কিছু ছোট গাছ পড়ছে। গাছগুলোকে রেখে নকশা যতোটা পরিবর্তন করা যায় সেটাই চেষ্টা করছি। 

চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চট্টগ্রামের প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে ১৫ পয়েন্টে র‍্যাম্প নির্মাণের কাজ। 

আরবিএস
যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের...
চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাজু হত্যাকাণ্ড ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর